Pair Treat logo

IT and MIS Manager

Pair Treat

NGO/Development, Media/Advertising/Event Mgt. Industry, IT/Telecommunication

1 মাস আগে

৳ 54K - 59K
Panchagarh (Panchagarh Sadar)
IT Support

Requirements

Education

  • Bachelor of Science (BSc) in IT , Related

Experience

  • 2 to 3 years
  • The applicants should have experience in the following business area(s): IT Enabled Service, NGO

Additional Requirements

  • Age At most 40 years
  • এনজিও সেক্টরে ডেটাবেজ ম্যানেজমেন্ট এবং আইটি সাপোর্টে ন্যূনতম ২ থেকে ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা।
  • অন্যান্য যোগ্যতা:মাইক্রোফিন ৩৬০, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এআই (AI) ব্যবহারের দক্ষতা, ল্যাপটপ-প্রিন্টার ও অন্যান্য ডিভাইস এবং যন্ত্রাংশ মেরামত-এর দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।


মূল দায়িত্বসমূহ

  • এমআইএস ডেটাবেজ পরিচালনা: সংস্থার মাঠপর্যায়ের সকল প্রজেক্টের ডেটা সংগ্রহ করে কেন্দ্রীয় এমআইএস (MIS) সফটওয়্যার বা ডেটাবেজে নিয়মিত এন্ট্রি ও আপডেট নিশ্চিত করা।
  • সফটওয়্যার ও অ্যাপ রক্ষণাবেক্ষণ: সংস্থায় ব্যবহৃত সফটওয়্যার, মোবাইল অ্যাপ বা ডেটা কালেকশন অ্যাপসমূহ কর্মসুচির চাহিদা অনুযায়ী কনফিগার ও মেইনটেইন করা।
  • প্রতিবেদন তৈরি: মাঠপর্যায়ের ডেটা যাচাই-বাছাই ও বিশ্লেষণ করে সাপ্তাহিক, মাসিক ও কোয়ার্টারলি প্রজেক্ট প্রগ্রেস রিপোর্ট (Statistical Reports) তৈরি করা।
  • হার্ডওয়্যার ও নেটওয়ার্ক সাপোর্ট: অফিসের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য আইটি যন্ত্রাংশের টেকনিক্যাল সমস্যা সমাধান করা।
  • ইন্টারনেট ও রাউটার ম্যানেজমেন্ট: অফিসের লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN), ওয়াইফাই (Wi-Fi) রাউটার এবং ইন্টারনেট সংযোগ সার্বক্ষণিক সচল রাখা।
  • ডেটা ব্যাকআপ ও নিরাপত্তা: সংস্থার গোপনীয় ডেটা এবং গুরুত্বপূর্ণ তথ্যের নিয়মিত ব্যাকআপ রাখা।
  • কর্মকর্তাদের প্রশিক্ষণ: মাঠপর্যায়ের কর্মী ও ডেটা এন্ট্রি অপারেটরদের এমআইএস সফটওয়্যার এবং ডিজিটাল ডিভাইস (ট্যাব/স্মার্টফোন) ব্যবহারের ওপর প্রয়োজনীয় ওরিয়েন্টেশন ও টেকনিক্যাল প্রশিক্ষণ দেওয়া।
  • অনলাইন ও সোশ্যাল মিডিয়া মেইনটেইন্যান্স: সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইমেইল সার্ভার নিয়মিত আপডেট ও মনিটর করা।
  • আইটি সামগ্রী ক্রয় ও চাহিদা: অফিসের জন্য প্রয়োজনীয় আইটি যন্ত্রপাতি ক্রয়ের সময় স্পেসিফিকেশন তৈরি করা এবং সেগুলোর গুণগত মান যাচাই করা।
  • সমন্বয় ও অন্যান্য দায়িত্ব: সংস্থায় কর্মরত স্টাফদের চাহিদা অনুযায়ী যেকোনো জরুরি টেকনিক্যাল সাপোর্ট দেওয়া এবং সংস্থার সমন্বয় সভায় আইটি বিষয়ক অগ্রগতি উপস্থাপন করা।


Compensation and other benefits

  • বেতন: শিক্ষানবীশকাল মাসিক ৫৪,০০০ (চুয়ান্ন হাজার) টাকা এবং শিক্ষানবীশকাল শেষে ৫৯,৪০০ (উনষাট হাজার চারশত) টাকা বেতন নির্ধারিত হবে।
  • অন্যান্য সুবিধা:
  • প্রযোজ্য ক্ষেত্রে প্রকৃত মোটরসাইকেলের জ্বালানী খরচ।
  • মোবাইল বিল মাসিক ৮০০ টাকা।
  • লাঞ্চ ভাতা মাসিক ২,৫০০ টাকা।
  • পিএফ ও গ্রাচ্যুইটি সুবিধা।
  • বৎসরে ৩ টি উৎসব ভাতা।


দক্ষতা ও অভিজ্ঞতা

  • Hardware Troubleshooting
  • IT Support Service
  • MIS
  • Software Implementation

চাকরির সংক্ষিপ্ত বিবরণ

আবেদনের শেষ তারিখ:

21 নভে, 2026

চাকরির ধরন:

Full Time

চাকরির শিফট:

Day Shift

কার্যকরী এলাকা:

IT Support

পদ:

1

চাকরির অভিজ্ঞতা:

2-3 বছর

বেতনের সময়কাল:

Monthly Pay Period

ফ্রিল্যান্স:

No

চাকরি / প্রতিষ্ঠান রিপোর্ট করুন

সতর্কতা: এই চাকরির জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছে অর্থ দাবি করলে, নিয়োগ প্রক্রিয়ার সময় হয়রানি, প্রতারণা বা অনৈতিক আচরণ করলে দ্রুত আমাদের জানান অথবা চাকরিটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার আশায় কাউকে অর্থ প্রদান করবেন না। আবেদন বা যোগদানের আগে নিয়োগদাতা ও চাকরির তথ্য যথাযথভাবে যাচাই করে নিন। কোনো অর্থ লেনদেন, প্রতারণা বা নিয়োগকর্তার অনৈতিক কিংবা হয়রানিমূলক আচরণের জন্য TAP2JOBS দায়ী থাকবে না।

complain@tap2jobs.com